মিয়ানমারকে ‘শাস্তি’ দেওয়ার হুমকি আল কায়েদার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৮:২৯
 
রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের শাস্তি মিয়ানমারকে পেতে হবে বলে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল কায়েদা। সংগঠনটি রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসার জন্য মুসলিমদের প্রতি আহবান জানিয়েছে। গতকাল বুধবার আল কায়েদার বিবৃতির বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ সাইট এই তথ্য জানিয়েছে। সংগঠনটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ফিলিপাইনে তাদের সদস্যদের প্রতি মিয়ানমারে হামলা চালানোর প্রস্তুতি নিতে বলেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
 
বিবৃতিতে আল কায়েদা মুসলিমদের সহায়তা ছাড়াও অস্ত্র এবং সামরিক সাহায্য দেওয়ার আহবান জানিয়েছে। সংগঠনটি বলেছে, আমাদের মুসলিম ভাইদের ওপর যেভাবে অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে তার শাস্তি মিয়ানমারকে পেতেই হবে। এ থেকে তাদের মুক্তি নেই। মুসলিম ভাইয়েরা যে ধরনের শাস্তি পাচ্ছেন সেই শাস্তি মিয়ানমার সরকারকেও পেতে হবে। মিয়ানমার ইতোমধ্যেই বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলার হুমকির সতর্কবার্তা দিয়েছে।
 
ইত্তেফাক/এমআর