অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢাবি 'গ' ইউনিটের পরীক্ষা সম্পন্ন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২০
 
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'গ' ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
 
শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বাইরের অর্ধশতাধিক কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের গ ইউনিটের পরীক্ষায় এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ২৯ হাজার ৩১১জন। অর্থাৎ, প্রতি আসনের বিপরীতে ভর্তির লড়াইয়ে ছিলেন ২৪ জন।
 
পরীক্ষা বিষয়ে ঢাবি প্রক্টর আমজাদ আলী বলেন, কোন অপ্রীতিকর বা জালিয়াতির খবর আমাদের কানে আসে নাই। সামনের পরীক্ষাগুলো এভাবে সুষ্ঠু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
ইত্তেফাক/জামান