চীনে টানেল ধসে আটকা পড়া ৯ শ্রমিককে জীবিত উদ্ধার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৪
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে দুই দিন আগে একটি রেলওয়ে টানেল ধসে আটকেপড়া নয়জন নির্মাণ শ্রমিককে শনিবার জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে একথা জানিয়েছে।
 
উদ্ধারকারীরা সুরঙ্গ খুঁড়ে শনিবার সকালে আটকেপড়া শ্রমিকদের কাছে পৌঁছান এবং তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানান। সিনহুয়া।
 
ইত্তেফাক/সাব্বির