ঢাবির গ ও চ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৩
 
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গ’ ইউনিট ও চ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে গ ইউনিটে ১৪.৭৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। চ ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ১৫৫২ জন। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
 
গত শুক্রবার ব্যবসায় অনুষদভুক্ত গ ইউনিটে ২৮ হাজার ২৪৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪ হাজার ১৬৮ জন উত্তীর্ণ হয়েছেন।
 
চ ইউনিটে ১১ হাজার ৭৪ জন পরীক্ষায় অংশ নেন। আগামী ২৩ সেপ্টেম্বর ১৫৫২ জন ড্রয়িং পরীক্ষায় অংশ নিবেন।
 
ফলাফল ঘোষণার সময় ‘গ’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম, চ ইউনিটের ডিন অধ্যাপক নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে