অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, শারদীয় দুর্গোৎসবে সম্প্রতি বজায় রাখতে হবে। হিন্দুরা একা নয়, আমরাও আছি তাদের পাশে। আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার পথে। আমরা তাদেরও মঙ্গল কামনা করি। তাদের সুখ-দুঃখে আমরাও আছি। আমরা তাদের ভালো-মন্দে থাকতে চাই এবং আছি।
মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছা মান্দ্রা গ্রামে তার নিজ বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ হিন্দুদের মধ্যে শাড়ি কাপড় বিতরণকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, অ্যাডভোকেট মো. মাসুদ মিয়া, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কনকসার ইউপি আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. নাসিম আলম কাজল প্রমূখ।
ইত্তেফাক/ আরকেজি
