ডিজিটাল বাংলাদেশের উদ্যোগকে এগিয়ে নিতে স্থানীয় সরকার ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতির ঘোষণা দিয়েছে এসএপি এসই (এনওয়াইএসই : এসএপি)।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘রিইমেজিনিং ডিজিটাল বাংলাদেশ’ ও ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ফোরাম’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সরকারি ও ব্যক্তিখাতে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নিজেদের সক্ষমতার প্রদর্শনী করে।
এ বিষয়ে এসএপির ভারত মহাদেশের জেনারেল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট বিবেক মালহোত্রা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের সফলতার জন্য প্রযুক্তির শক্তিশালী ভিত্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল যুগে এসএপির সমাধানগুলো সরকারের পাশাপাশি করপোরেটদের ডিজিটাল রূপান্তরে সক্ষম প্রযুক্তিগত কর্মকাঠামো নির্মাণে সহায়তা করবে। এক্ষেত্রে, ২০২১ সালে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের ব্যাপারে আমরা পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ।’
ইত্তেফাক/ইউবি
