কানাডার টরেন্টোয় স্বাধীন কাপ ক্রিকেটের প্রথম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডাউনটাউন নাইটমেয়ার। গত শনিবার টরেন্টো টাইগার্সকে হারিয়ে প্রথমবার শিরোপা ঘরে তোলে এই দলটি।
৭৫ বার্চমাউন্ট রোডের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন কবি আসাদ চৌধুরী, রিয়েল এস্টেট ব্যবসায়ী রবিন ইসলাম, ও ব্যারিস্টার ওয়াসিম আহমেদ।
সিবিএন২৪ থেকে জানা যায়, শনিবার সকাল ৯টা এবং সাড়ে ১১টায় দুটো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে টিম টাইগারকে হারিয়ে ফাইনালে ওঠে ডাউনটাইন নাইটমেয়ার। দ্বিতীয় সেমিফাইনালে ওকরিজকে হারিয়ে ফাইনালের টিকেট পায় টরন্টো টাইগার্স।
টরেন্টোর বাঙালি কমিউনিটির ১২ টি ক্রিকেট টিম নিয়ে গত ৯ সেপ্টেম্বর শুরু হয় স্বাধীন কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
ইত্তেফাক/জামান
