জেডএয়ার ব্র্যান্ডের নতুন ল্যাপটপ বাংলাদেশের বাজারে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৩
জেডএয়ার ব্র্যান্ডের নতুন মডেলের ল্যাপটপ জেডএয়ার এইচ-২ বাংলাদেশের বাজারে অবমুক্ত করলো আমেরিকার ব্র্যান্ড আইলাইফের বাংলাদেশি পরিবেশক সুরভী এন্টারপ্রাইজ। শনিবার উত্তরা ক্লাবে এই ল্যাপটপটি অবমুক্ত করা হয়। 
 
অনুষ্ঠানে আরব ও আফ্রিকার দেশগুলোতে ব্যাপক সফলতার পরে এই ল্যাপটপটি বাংলাদেশের বাজারে অবমুক্তের ঘোষণা দেন আইলাইফের কান্ট্রি মান্যাজার মোহাম্মাদ নাছির উদ্দিন। এ সময় সুরভী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মেদ মাসুম, ডিরেক্টর যাকের রিয়াদ, হেড অফ বিসনেস আব্দুল কাইউম খান উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠনে জানানে হয়, দেশের জনপ্রিয় অনলাইন শপ পিকাবু, দারাজ, আজকেরডিল ও কিকশা থেকে ল্যাপটপটি ঘরে বসেই কেনা যাবে। এ ছাড়া ল্যাপটপটি স্টার টেক (আইডিবিভবন, উত্তরা, মাল্টি প্লান সেন্টার, চট্টগ্রাম, রংপুর), রাইয়ান্স কম্পিউটার’স (আইডিবি ভবন, উত্তরা, মাল্টি প্লান সেন্টার, ইস্টার্ন প্লাস, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিং) এবং কম্পিউটার ভিলেজের (মতিঝিল, চট্টগ্রামের আগ্রাবাদ, সেন্ট্রাল শপিং সেন্টার জি ই সি মোড়) সবগুলো শো রুমে পাওয়া যাচ্ছে। 
 
মাত্র ১৬.২ মিলিমিটার পাতলা, ১.৪ কেজি  ওজনের এই ল্যাপটপে রয়েছে‍ উচ্চক্ষমতার ইন্টেল প্রসেসর। এর গতি ১.১ থেকে ২.৪ গিগা হার্টজ।  এতে রয়েছে ৩ জিবি  ডিডিআর ৩ রেম, এবং ৫০০ জিবি হার্ড ডিস্ক, ৩২ জিবিইন্টার্নাল মেমরি। ল্যাপটপটিতে রয়েছে ওয়াই ফাই কানেকটিভিটি, ২টি ইউএসবি পোর্ট টু, মাইক্রোএইচ ডি এম আই ও এসডি কার্ড পোর্ট। স্বজনদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিতে পারবেন ভাইবার, ইমু, স্ক্যাইপি কিংবা গুগলচ্যাটে।এতে ব্যবহার করা হয়েছে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি, যা টানা৬-৭ ঘণ্টা ওয়ার্কিং ব্যাকআপ দেয়। মাত্র ২১,৫০০ টাকার এই ল্যাপটপের সঙ্গে ১২ মাসের বিক্রয়োত্তর সেবা ছাড়াও উপহার হিসেবে রয়েছে আকর্ষণীয় ব্যাগ। 
 
ইত্তেফাক/ইউবি