যৌন কেলেঙ্কারির দায়ে সেই মার্কিন কংগ্রেসম্যানের ২১ মাসের কারাদণ্ড

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৩
যৌন কেলেঙ্কারির দায়ে সাবেক মার্কিন কংগ্রেসম্যান অ্যান্থনি উইনারকে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার ম্যানহাটনের ইউএস ডিস্ট্রিক্ট জজ ডেনিস কোটি তাকে এই কারাদণ্ড দেন। তিনি ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন বার্তা পাঠিয়েছিলেন যার তদন্ত করে এফবিআই।
 
জানা গেছে, এই তদন্ত করতে গিয়েই গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের খোঁজ পায় এফবিআই, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। নির্বাচনের দশ দিন আগে এফবিআইয়ের এই তথ্য হিলারির জন্য ক্ষতিকর হয় বলে অনেকেই ধারণা করেন। অ্যান্থনি উইনার হিলারির ঘনিষ্ঠ হুমা আবেদিনের সাবেক স্বামী। গত মে মাসে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দণ্ড দেওয়ার আগে আদালতে উইনার বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম। তবে আমি যে ক্ষতি করেছি তার দায় আমি এড়াতে পারি না। সিএনএন ও রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু