জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার সংশোধিত সময়সূচি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৬
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষের শুধুমাত্র ৩ অক্টোবর এবং ১২ অক্টোবর তারিখের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
 
তাই ৩ অক্টোবরের স্থগিত পরীক্ষা ১২ অক্টোবর এবং ১২ অক্টোবরের স্থগিত পরীক্ষা ২৩ অক্টোবর প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
 
পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে জানা যাবে।
 
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরাপমর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি