আইএস প্রধান বাগদাদীর ‘নতুন অডিও বার্তা’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪৭
কথিত ইসলামিক স্টেট গ্রুপ একটি অডিও বার্তা প্রকাশ করেছে যাতে তারা দাবি করছে যে এ বার্তাটি আইএস নেতা আবু বকর আল বাগদাদীর। তবে অনলাইনে প্রকাশিত এ বার্তার সাথে কোন ভিডিও বা ছবি দেয়া হয়নি। এর আগে অন্তত এক বছর আগে মিস্টার বাগদাদীর কোন অডিও বিবৃতি পাওয়া গিয়েছিলো।
 
এরপর ধারণা করা হয়েছিলো যে বাগদাদী মারা গেছেন। রাশিয়া ও ইরান এর আগে বলেছিলো বাগদাদী নিহত হয়েছে, যদিও যুক্তরাষ্ট্রে তাতে একমত হয়নি।
 
সর্বশেষ অডিও বার্তাটিতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গ রয়েছে। ইরাকের মসুলের লড়াই সম্পর্কেও কথা বলেছেন। সে কারণে ধারণা করা হচ্ছে প্রায় ৪৬ মিনিটের অডিও বার্তাটি সাম্প্রতিক কালের মধ্যেই ধারণ করা। ওয়াশিংটন বলছে তারা বার্তাটি পরীক্ষা করে দেখছে তবে এর সত্যতা নিয়ে কোন সন্দেহ নেই বলেই মনে করছে তারা।-বিবিসি। 
 
ইত্তেফাক/কেআই