৯০ কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচন না দিয়ে পুনরায় অন্য একজনকে ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেয়াকে আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ জে এম শফিউল আলম ভুঁইয়া।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে এক সংবাদ সম্মেলনে শফিউল ইসলাম ভূইয়া এসব অভিযোগ করেন।
এর আগে গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সিন্ডিকেটের সভায় ভারপ্রাপ্ত ডিন হিসেবে তার জায়গায় অন্য একজনকে নিয়োগ দেয়া হয়।
ইত্তেফাক/ইউবি
