সন্ত্রাসবিরোধী কঠোর আইন পাসে ফরাসি এমপিদের ভোট

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৫:১৫
ফ্রান্সে নতুন সন্ত্রাসবিরোধী কঠোর আইন পাসে দেশটির আইনপ্রণেতারা মঙ্গলবার ভোট দিচ্ছেন। দেশটিতে দুই বছর ধরে জারি থাকা জরুরি অবস্থা তুলে দেয়ার লক্ষে নতুন করে কঠোর এই আইন পাস করা হচ্ছে। 
IMG0
তবে সমালোচকরা বলছেন, নতুন এই আইন পুলিশকে আরো ক্ষমতাবান করবে। কিন্তু দেশের নাগরিক অধিকার এই আইনে কিছুটা খর্ব হতে পারে। ২০১৫ সাল থেকে ফ্রান্সে একের পর এক হামলা এবং কেবলমাত্র দুদিন আগে দেশটির দক্ষিণের বন্দর নগরী মার্সিলিতে এক ব্যক্তির ছুরি হামলায় দুই নারীর নিহত হওয়ার প্রেক্ষাপটে এ ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে।
IMG1
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জিরাড কলম্ব সমালোচকদের জবাবে বলেন, ‘দীর্ঘস্থায়ী হুমকির কারনে দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়ার অংশ হিসাবে নতুন আইনটি পাশ করা হচ্ছে।’ দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে পাস হলে আগামী ১ নভেম্বর থেকে দেশটিতে আইনটি কার্যকর করা শুরু হবে। আজ মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে আইনটি পাশের উদ্যোগ নেয়া হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু