কিশোরগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৫:৫৩
 
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলা সদরের স'মিলের মালিক মো. মফিজউদ্দিন (৫২) ও একই উপজেলার মির্জাপুর বাজারের মুদি ব্যবসায়ী মিলন মিয়া (৫০)। আহত সিএনজির চালক পাশাকে (৩৫) গুরুতর অবস্থায় জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
কিশোরগঞ্জ মডেল থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, পাকুন্দিয়া থেকে সিএনজিটি যাত্রী নিয়ে কিশোরগঞ্জে আসার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/জামান