মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩২ জন গ্রেফতার হয়েছে। রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ জন কে গ্রেফতার করা হয়েছে । এরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং বিভিন্ন মামলার আসামী। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআর
