গাজীপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হোটেল থেকে ১২নারীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা ও নলজানি এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, মঙ্গলবার বেলা ১২টা থেকে একযোগে রাজমনি, শাপলা, এশিয়া, রোজ গার্ডেন ও প্যারেড আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় আপত্তিকর অবস্থায় ওই ১২ নারী ও ১২ পুরুষকে আটক করা হয়। অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়। অনুমোদনহীন এসব আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেহ ব্যবসা চলে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/জামান
