মদনপুরে স্টিলে দগ্ধ ১২ জনের মধ্যে ২ জনের মৃত্যু

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২০:২১

নারায়ণগঞ্জের মদনপুরে মোন্তাহার স্টিল মিলে দগ্ধদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে মাসুম ও নয়ন মারা যান। নিহত দু’জনেরই শরীরের ৯০ শতাংশ পোড়া ছিল।

নিহত মাসুম বগুড়া সোনাতলা উপজেলার রানী পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও  নয়ন মুন্সীগঞ্জ জেলার আব্দুর রশিদ ঢালির ছেলে।

দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক আবদুল খান জানান, ‘নারায়ণগঞ্জ স্টিলমিলে দগ্ধ ব্যক্তির সংখ্যা ছিল ১২ জন। এদের মাসুম ও নয়ন নামে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি দগ্ধ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থায় আশঙ্কাজনক।’

নারায়ণগঞ্জের মদনপুরে মোন্তাহার স্টিলমিলে রড তৈরির জন্য লোহা গলানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১২ শ্রমিক দগ্ধ হয়। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শ্রমিক রূপক (২০), সুজন (২৮), রানা (২২), আরিফ (২২) সজিব (২৫), গোপাল মণ্ডল (২৬) সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫) ও শাকিল (২৫)।

ইত্তেফাক/বিএএফ