সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হককে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
পূর্ব বিরোধ ও গত ৩০ সেপ্টেম্বর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মীসভা আহ্বান করার ঘটনাকে কেন্দ্র করে বৃস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক আসলে তার পথরোধ করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক শের আলাম মিয়া। এসময় কর্মীসভা আহ্বানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন শের আলম। একপর্যায়ে তিনি জিয়াউল হককে মারধর ও লাঞ্ছিত করেন।
শের আলম মিয়া বলেন, বৃহস্পতিবার উপজেলা পরিষদে জিয়াউল হকের সঙ্গে আমার দেখা হয়। তাকে মারধর ও লাঞ্ছিতের কোনো ঘটনা ঘটেনি।
ইত্তেফাক/আরকেজি
