যে কারণে পাইরেট সেজে টিভি বিতর্কে এমপি...

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২৩:৪৮

‘কপি রাইট’ এবং ‘প্যাটেন্ট’ ইস্যুতে ২০০৬ সালে প্রথমবারের মতো সুইডেনে যাত্রা শুরু করেছিল পাইরেট পার্টি। রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে প্রাত্যহিক জীবনযাত্রায় স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রত্যয় নিয়ে শুরু হওয়া পাইরেট পার্টি অল্প দিনের মধ্যেই ইউরোপের দেশগুলোতে জনপ্রিয়তা লাভ করে। আর পার্টির লোগো হিসেবে ব্যবহূত হয় পাইরেটের আদ্যাক্ষর ‘পি’। জলদস্যুদের মতোই পার্টির সদস্যরা মাঝে মধ্যে এক চোখে পট্টিও পরে থাকেন।

 

যদিও কোনো টিভি বিতর্কের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাধারণত এমন সাজে কোনো নেতাকর্মীকে দেখা যায় না। তবে এদিন আইসল্যান্ডের পাইরেট পার্টির এমপি একপ্রকার বাধ্য হয়েই টিভি বিতর্কে এসেছিলেন জলদস্যুদের মতো এক চোখে পট্টি পরে। 

 

মূলত টিভি বিতর্কের একদিন আগে পাইরেট পার্টির এমপি ইভা পানডোরা বালদুরসদোতি তার এক বছরের মেয়ে তার চোখে আঘাত দিলে তিনি বাধ্য হয়েই পাইরেটের সাজ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে একই সঙ্গে দুই দিকই রক্ষা হলো - ‘আহত চোখ’ নিয়ে টিভি বিতর্কে অংশগ্রহণ হলো আবার দলের ভক্ত, সমর্থকদেরও চাঙা করা হলো। তবে নিজের এই কৌশলের কথা নিজেই স্বীকার করেছেন সমর্থকদের কাছে।-ইউপিআই

ইত্তেফাক/নূহু