নবীনগরে ব্লু হোয়েল আসক্তির অভিযোগে কলেজছাত্র আটক

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৭:৩০
 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্লু হোয়েল গেমে আসক্ত থাকার অভিযোগে মুসফিকুর রহমান ইমন (১৬) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার জিনোদপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
 
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম সিকদার জানান, ইমন পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছে ও এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন পেয়েছে। সে বর্তমানে ঢাকার একটি কলেজে অধ্যয়নরত রয়েছে। ইমন জিনোদপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।
 
ওসি আরো জানান, ব্লু হোয়েল আসক্ত হয়ে ব্লেড দিয়ে হাত কাটার সংবাদ পেয়ে পুলিশ তার বাড়ি থেকে থানায় নিয়ে আসে। পরে রবিবার দুপুরে তাকে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/জামান