ব্যতিক্রমি সেবা নিয়ে ভর্তিচ্ছুদের পাশে জাবি শিক্ষার্থীরা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৪:১৯
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ও ঘড়িসহ সকল জিনিস বিনামূল্যে জমা রাখছেন ক্যম্পাসের একদল শিক্ষার্থী। স্বপ্রণোদিত হয়ে কোনো টাকা ছাড়াই এই স্বেচ্ছা শ্রম দিচ্ছেন তারা। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার শুরুর পর থেকে টানা ৭ দিন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে তারা বুথ দিয়ে এই সেবা দিয়ে যাচ্ছেন ।
 
পরীক্ষার হলে মোবাইল, ব্যাগ ও ঘড়িসহ অন্যান্য জিনিস নিতে নিষেধ থাকায় এসব জিনিস কোথাও ভর্তি পরীক্ষার্থীদের জমা রাখতে পড়তে হয় বিড়ম্বনায়। ভতিচ্ছুদের সেই কষ্ট লাঘব করতেই তাদের এই উদ্যেগ বলে জানান এই স্বেচ্ছা শ্রমের উদ্যোক্তা শিক্ষার্থীরা। ৮ থেকে ৯ জনের এই টিমে একজন বিশ্ববিদ্যালয়ের ৪০তম আবর্তনের কামরুজ্জামান শিমুল। যিনি প্রথম এটির উদ্যোগ নেন।
 
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় দেখেছি অনেকে টাকার বিনিময়ে এইসব জিনিস জমা রাখছেন। যার কারণে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভতিচ্ছুদের খারাপ ধারনা তৈরী হয়। আর তাই নিজেরাই কয়েকজন মিলে ভর্তিচ্ছুদের বিনামূল্যে সেবা দেয়া শুরু করেছি।
 
আরেক সদস্য জুনায়েদ চাকদার জানান, আমাদের এই উদ্যোগ দেখে যেন অন্যরা শিখতে পারে। তাই আমরা এই বুথের আয়োজন করেছি। অনেকে তো পরীক্ষার সময় ভতিচ্ছুদের থেকে কিভাবে টাকা রোজগার করবেন সেই চিন্তায় থাকেন। তাই আমরা ব্যতিক্রমি উদ্যোগ নিয়ে ভর্তিচ্ছুদের বিড়ম্বনা কমানোর চেষ্টা করছি।
 

ইত্তেফাক/এএম।