চুয়েটে ইইই ডে পালন

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৬:৫৭
 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ‘ইইই ডে-২০১৭’ পালন করা হয়েছে। 
 
ইইই বিভাগে সোমবার  উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ উপলক্ষে চুয়েট কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি। এতে মূখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান আহাদ।
 
ইত্তেফাক/ আরকেজি