রাজধানীর রূপনগর আবাসিক এলাকার একটি বাসা থেকে লাবণী আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাত ২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় রুপনগর থানা পুলিশ। আবাসিক এলাকার ২৬নম্বর রোডের ১২নম্বর বাসায় স্বামী নাসির উদ্দিন ও এক সন্তানকে নিয়ে বাস করতেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ভেজখান গ্রামে।
রূপনগর থানার এসআই পরিমল চন্দ্র সরকার জানান, লাবণীর সঙ্গে তার চাচাত ভাই জাকিরের পরকীয়া ছিল- এই সন্দেহে স্বামীর সাথে ঝগড়া লেগেই থাকতো। এই কারণে স্বামীর সাথে অভিমান করে ঘরের ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে স্বজনরা জানান।
ইত্তেফাক/এমআই
