বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে রাকা শহর

আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২১:০৭
 
সিরিয়ায় আইএসের কাছ থেকে পনরায় দখলকৃত রাকা শহরটি বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। গত মঙ্গলবার এসডিএফ রাকা শহরটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল। 
 
এসডিএফ বিগত চার মাস ধরে লড়াই করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী হিসেবে পরিচিত রাকা দখল করতে সক্ষম হয়েছে। এরপর সেনারা শহরটির কেন্দ্রস্থল আল নাইম স্কয়ারে বিজয় উৎসবও করে। 
 
এসডিএফ কমান্ডার রজদা ফিলেট বলেন, ‘ইতিমধ্যে রাকা থেকে কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে। আরো কিছু সেনা ছোট আকারের অভিযান পরিচালনা করছে। তারপর শহরটি বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।’
 
ইত্তেফাক/ইউবি