বাসাবাড়িতে টিভি দেখার জন্য প্রতি মাসে আপনাকে কত টাকা বিল দিতে হয়? ডিসের লাইনের বিল হিসেবে সাধারণত প্রতি মাসে ৩০০ থেকে ৫০০ টাকা দিতে হয়। কেবল টিভির সংযোগ ছাড়া ব্যক্তিগত উদ্যোগে বিশেষ স্যাটেলাইটের মাধ্যমে টিভি দেখার জন্য মাসে সর্বোচ্চ তিন থেকে পাঁচ হাজার টাকা বিল পরিশোধ করতে হতে পারে।
কিন্তু এই বিল দেড় কোটি টাকা হলে যে কারোরই মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়।

এমন ভুতুড়ে বিলটি এসেছে যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের এঞ্জেলা মিক্সন স্মিথের বাড়িতে। ডিরেক্ট টিভি কোম্পানি থেকে নেওয়া স্যাটেলাইট টিভি সার্ভিসের মাসিক বিল এসেছে এক লাখ ৮৫ হাজার ডলার। বিলের খামটি খুলেই তার হার্ট অ্যাটাকের জোগাড় হয়। কোন রকমে নিজেকে সামলান এঞ্জেলা। বিষয়টির ডিরেক্ট টিভি কর্তৃপক্ষকে জানানোর পর দ্রুত সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।-ইউপিই
ইত্তেফাক/রেজা
