কাতালোনিয়া স্পেনের সাথেই থাকবে: রাজা

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ০৯:৪৯
 
স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বলেছেন, ‘কাতালোনিয়া স্পেনের অংশ ছিল এবং থাকবে।’ উত্তর স্পেনের ওভিয়েডো শহরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন, কাতালান সরকার স্পেনে একটা ফাটল তৈরি করার চেষ্টা করছে।
 
কিন্তু স্পেনের যেসকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে তা দিয়েই স্পেন এই সংকট সমাধান করবে বলেও তিনি মন্তব্য করেছেন। রাজা ফিলিপ বলেছেন, একটি গণতান্ত্রিক কাঠামোতে ফাটল ধরিয়ে কোনো ভবিষ্যতই নির্মাণ করা যায় না এবং উন্নয়ন বা মুক্তির কোনো প্রকল্পই সঠিকভাবে এগোয় না।
 

ইত্তেফাক/এএম।