সামরিক সরঞ্জাম নিয়ে তিনটি রুশ যুদ্ধজাহাজ ফিলিপাইনে পৌঁছেছে। গতকাল শুক্রবার ম্যানিলায় যুদ্ধজাহাজগুলো নোঙর করে। ফিলিপাইনের নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধজাহাজে অস্ত্র এবং সামরিক যান রয়েছে।
জানা গেছে, রাশিয়ার সঙ্গে ফিলিপাইনের নতুন প্রতিরক্ষা সম্পর্ক তৈরি হয়েছে। অনুদান হিসেবে এগুলো পাঠানো হয়েছে। চলতি বছরে তৃতীয়বারে মতো ফিলিপাইনে গেল রুশ যুদ্ধজাহাজ।
IMG0
রুশ নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রুশ কমান্ডার রিয়াল অ্যাডমিরাল ই. মিখাইলোভ জানান, এ বহরে ডুবোজাহাজ বিধ্বংসী তিনটি জাহাজ, অবতরণের কাজে ব্যবহৃত একটি এবং একটি উদ্ধারকারী জাহাজ রয়েছে। আজ শনিবার সুবিক বে’র বন্দরে আরো দুটি যুদ্ধজাহাজ ভিড়বে। রয়টার্স।
ইত্তেফাক/সেতু
