মালয়েশিয়ার পর্যটন দ্বীপ শহর পেনাং এর একটি নির্মাণাধীন এলাকায় শনিবার ভূমিধসে দুই শ্রমিক নিহত এবং ১২ জন নিখোঁজ রয়েছে। কর্মকর্তাগণ এ কথা জানান। খবর এএফপি’র।
IMG0
অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী সংস্থার বরাতে এএফপি জানায়, দেশটির স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনা ঘটার পর পরই তানচুন বাংয়া এলাকাতে উদ্ধার কর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রকাশিত ছবিতে দেখা গেছে, পাহাড়ের পাদদেশে যেখানে বাড়ি তৈরি করা হচ্ছে, সেখানে উপরের পাহাড় থেকে মাটি ধসে পড়ছে।
IMG1
স্থানীয় পুলিশ কর্মকর্তা আনওয়ার ওমর বলেন, ভূমিধসের পর কাদার মধ্য থেকে দুইজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। অপর ১২ শ্রমিক নিখোঁজ রয়েছে। এদের সকলেই বিদেশী শ্রমিক বলে পুলিশ ধারণা করছেন। পিনাং নগরীর মেয়র মাইমুনাহ শরিফ বলেন, দুর্ঘটনার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে কারণ হিসেবে আর্দ্র আবহাওয়ার কথা নাকচ করে বলেছেন, গত কয়েকদিনে এই এলাকাতে তেমন কোনো বৃষ্টিপাত হয় নি। এএফপি।
ইত্তেফাক/সেতু
