ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টরের দায়িত্ব গ্রহণ

আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৫:৪৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
 
পুনরাদেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২-এর ১১ অধ্যায়ে বর্ণিত দায়িত্ব ও কর্মপদ্ধতি অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করবেন।
 
উল্লেখ্য, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গত ১৯ অক্টোবর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে প্রক্টর হিসেবে নিয়োগ দেন। বাসস
 
ইত্তেফাক/এমআর