সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক জঙ্গি নিহত হয়েছে। রবিবার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে ভারতীয় সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিনহুয়া’র।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কুপয়ারা জেলার হন্ডওয়ারা সীমান্তবর্তী এলাকায় এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ভারতীয় সেনা মুখপাত্র কর্নেল রাজেস কালিয়া বলেন, ‘রবিবার সকালে এই বন্দুকযুদ্ধ হয়।’
কালিয়া বলেন, ‘আজ স্থানীয় সময় ভোর ৫টার দিকে হন্ডওয়ারা এলাকার আনওয়ান-লেনগেট গ্রামে বন্দুকযুদ্ধ শুরু হলে এক জঙ্গি নিহত হয়। অপারেশন অব্যাহত রয়েছে । ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।’ ভারতীয় সেনা বা পুলিশ এসময় কোনোপ্রকার ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়নি। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
