মুগাবের শুভেচ্ছাদূত নিয়োগ বাতিল করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২১:৫১
সমালোচনার মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে জিম্বাবুয়ে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের নাম প্রত্যাহার করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আদহানম ঘেবরিয়াস বিবৃতিতে বলেন, আমি শঙ্কা প্রকাশ করা সবার মন্তব্য গুরুত্বসহকারে শুনেছি।
 
তিনি এর আগে জনস্বাস্থ্য সংশ্লিষ্ট মুগাবের উদ্যোগের প্রশংসা করেছিলেন তিনি। কিন্তু সমালোচকরা তাদের বক্তব্যে তুলে ধরেন কিভাবে মুগাবের ৩০ বছরের শাসনামলে জিম্বাবুয়ের জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। মেডিকেল স্টাফরা অনেকসময় বেতন পান না এবং ঔষধের সরবরাহও নেই পর্যাপ্ত। এবং ৯৩ বছর বয়সী মুগাবে জিম্বাবুয়ের গড় আয়ুষ্কালের চেয়ে ৩০ বছর বেশি বেঁচে আছেন, তিনি চিকিৎসার জন্য নিয়মিত দেশের বাইরে যান।   
 
ইত্তেফাক/সাব্বির