আফগান-ন্যাটো যৌথ অভিযানে ৫ জঙ্গি নিহত ও আহত ১৩

আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৫:২৩
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে যৌথ এক বিশেষ অভিযানে ৫ সশস্ত্র জঙ্গি নিহত ও আরো ১৩ জন আহত হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।
 
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রবিবার রাতে জেনারেল কমান্ড অব পুলিশ স্পেশাল ইউনিট গজনি প্রদেশের নাওয়া জেলার স্পিনা ঘন্দি ও তানকি গ্রামে ন্যাটো নেতৃত্বাধীন রিসলুট সাপোর্ট মিশন ফোর্সের সঙ্গে এক যৌথ বিশেষ অভিযান চালায়। বিবৃতিতে আরো বলা হয়, যৌথ বাহিনী সেখান থেকে অনেক বিস্ফোরক উদ্ধার করে।
 
বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে সংঘর্ষে আফগান পুলিশ বাহিনীর দুই সদস্য আহত হয়েছে। তালেবান ও ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিরা তাদের হামলা বৃদ্ধি করায় আফগান বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান জোরদার করেছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু