বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২১:১২
 
অনার্স তৃতীয় বর্ষের স্থগিত ফলাফল প্রকাশ এবং ৪র্থ বর্ষের ফরম পূরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টায় বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এসময় রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করে। এসময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। 
 
শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম অনুযায়ী এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাদের তৃতীয় বর্ষের ফলাফল স্থগিত রাখা হয়েছে। যার ফলে তারা চতুর্থ বর্ষের ফরমপূরণ করতে পারছে না। হঠাৎ করে এই নিয়ম চালু করায় অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মধ্যে পড়েছে। তারা সাময়িকভাবে এই নিয়ম স্থগিত রাখার দাবি জানায়। না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেয় তারা।
 
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। 
 
ইত্তেফাক/আরকেজি