চীন ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২১:৩৩
দুই বছরের মধ্যে প্রথমবারের মতো চীন ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানরা মঙ্গলবার ফিলিপাইনে এক নিরাপত্তা ফোরামে আলোচনায় বসেন। দু’দেশের মধ্যে আলোচনাটি এমন এক সময় হলও যখন চীন দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা স্থাপনে বিরোধিতা করে আসছে। 
 
তবে দু’দেশ উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সংকট নিয়ে উত্তেজনা কমাতে একমত পোষণ করেছে। আসিয়ান আয়োজিত এই সভায় চীনের প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়ানকুয়ান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ান মুর মধ্যকার আলোচনার বিস্তারিত জানা যায়নি।
 
দুই নেতার মধ্যেকার আলোচনায় সিউল কর্তৃক যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই এটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) এন্টি মিশাইল মোতায়েন বিষয়টি স্থান পায়। দক্ষিণ কোরিয়া থাড ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবেলায়। অপরদিকে চীন এটাকে তার নিরাপত্তা হুমকি হিসাবে বিবেচনা করছে। উত্তর কোরিয়া কর্তৃক ৬ষ্ঠ বারের ন্যায় পারমাণবিক পরীক্ষা ও একাধিকবার মিশাইল নিক্ষেপের প্রেক্ষিতে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরোধক মোতায়েন করার ঘোষণা দেয়া হয়।
 
ইত্তেফাক/সাব্বির