নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ লোকায়ত বাংলার লোক সংস্কৃতির একটি অংশ। আমাদের দেশ ছাড়াও পৃথিবীর অনেক দেশেই বাইচ হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অন্য দেশের বাইচ আমাদের থেকে ভিন্ন। এমনই এক ব্যতিক্রম বাইচ অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্রের অরেগনে। তবে এটি ছিল কুমড়া বাইচ!
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বড় বড় কুমড়া জোগাড় করে সেগুলোর মুখের দিকে কেটে বড় গর্ত করে তার মধ্যে ঢুকে পড়েছিলেন। এরপর সেই কুমড়া নৌকা নিয়ে নেমে পড়েন পানিতে। কুমড়ার মধ্যে বসে বড় বড় বৈঠা দিয়ে চালানো হচ্ছিল কুমড়া। প্রতিযোগিতা দেখার জন্য হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ।
কুমড়ার মধ্যে বসে নৌকা চালানোর দৃশ্য দূর থেকে দেখতে অনেকটাই হাঁসের মতো মনে হচ্ছিল। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কারো নিজের টাকায় দৈত্যাকার কুমড়া কিনতে হয়নি। প্যাসিফিক জায়ান্ট ভেজিটেবল চাষিরাই এই প্রতিযোগিতার জন্য কুমড়াগুলো সরবরাহ করেছে। আর সেই কুমড়া থেকে নৌকা তৈরির কাজটি করেছে আয়োজকরা।-ইউপিআই
ইত্তেফাক/নূহু
