চলন্ত বাসে চালকের সঙ্গে কথা বলার কারণে প্রায়শই ঘটে দুর্ঘটনা। ইদানীং অনেক চালকই মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাতে থাকে। কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটলেও এই নিয়ে ভ্রুক্ষেপ নেই অনেক চালকেরই।
তবে এবার চলন্ত অবস্থায় কথা বলা নয়, রীতিমতো চালকের আসন থেকে উঠে এসে নাচলেন এক চালক। দ্রুত বেগে ছুটে চলছে গাড়ি আর এদিকে চালক উঠে এসে গানের তালে নেচে চলেছেন!
সম্প্রতি এমনই একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে। তবে ভিডিওটির দেখার সময় যাদের গা ছমছম করছিল তারা সবাই ভিডিওটি শেষে গিয়ে বোকা বনে গেছেন।
কারণ ভিডিওটির শেষ দৃশ্য দেখার পর দেখা গেছে, গাড়িটিকে আসলে সামনের একটি গাড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। চালক আসলে গাড়িটা চালাচ্ছিলেন-ই না। এনডিটিভি
ইত্তেফাক/আনিসুর
