মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৮:৪২
 
মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি ‘লিট দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
 
বৈঠক সুত্রে জানা গেছে, শিল্প-সাহিত্য-সমাজসেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেয়া হচ্ছে। আগামী ১১ জানুয়ারি নজরুল মঞ্চে ডি‘লিট প্রদান করা হবে। এই বিষয়ে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনটাই জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।
 
 
ইত্তেফাক/ইউবি