চবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৯:৫৪
 
লাখো মানুষের পদচারনায় ও উৎসব মুখোর পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের (চবি) ২০১৭-১৮ সেশনের প্রথম দিনের ‘সি’ ইউনিটের (ব্যবসা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ‌'ডি' ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ১৪৪টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৩২২জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
 
ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, প্রথম দিনে ভর্তি পরীক্ষা সুন্দরভাবে  সম্পন্ন  হয়েছে। ‘সি’ ইউনিটের (ব্যবসা অনুষদ) ১৪ হাজার ৩১৪জন আবেদন করে এবং পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ হাজার ৫৮০জন। 
 
চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার  উদ্দিন চৌধুরী বলেন, প্রথম দিনের ভর্তি পরীক্ষা  সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরনের বিশৃংঙ্খলা ও অপ্রিতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। 
 
এছাড়া পরীক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে এবার চারটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্ন ফাঁসের বিষয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের নূন্যতম কোন ব্যবস্থা নেই। তারপরেও যদি এসব বিষয়ে কাউকে পাওয়া যায় তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তবে বুধবার জালিয়াত চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এর সাথে আরো জড়িত রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। 
 
ইত্তেফাক/আরকেজি