চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সমাবেশে দুই পক্ষের সংঘর্ষ ও গুলিতে ৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চন্দনাইশ সদর শাহ আমিন পার্কে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে জাহাঙ্গীর ও আবু আহমদ গ্রুপের মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুন, দক্ষিণ জেলার সহ-সভাপতি হাবিবুর রহমান, যুব লীগ নেতা হেলাল উদ্দিন, নয়নসহ ৫জন। এ অনাকাঙ্খিত ঘটনার জন্য একপক্ষ অপর পক্ষকে দায়ী করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/আরকেজি
