চীনের প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, তারা দেশটির চংকিং পৌরসভা এলাকায় সন্ধান পাওয়া ছয়টি প্রাচীন সমাধিক্ষেত্রের খনন কাজ শেষ করেছে। এটি করতে তাদের সময় লাগলো তিন মাস।
চংকিং কালচারাল হেরিটেজ রিসার্চ ইনস্টিটিউটের মুখপাত্র জানান, হুয়াংগু গ্রামে একটি শিল্প পার্কে এসব সমাধিক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এগুলো সাউদার্ন সং (১১২৭-১২৭৯) এবং মিং (১৩৬৮-১৬৪৪) রাজবংশের লোকজনের সমাধিক্ষেত্র বলে তারা ধারণা করা হচ্ছে। যে স্থানে এসব সমাধিক্ষেত্রের সন্ধান পাওয়া যায় সে স্থানের আয়তন ১ হাজার ৬শ’ বর্গ মিটারের বেশী।
প্রত্মতাত্ত্বিকরা জানান, তাদের অধিক আগ্রহ পাথরের তৈরী দ্বি-স্তর বিশিষ্ট সাতটি সমাধিকে ঘিরে। এগুলো তৈরিতে অনেক উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং সমাধিগুলোর ভিতরে রয়েছে সূক্ষ্ম কারুকাজ। এসব কর্মই বলে দিচ্ছে সমাধির মালিকদের সামাজিক পদমর্যাদা।
তারা আরো জানান, এসব সমাধিক্ষেত্র থেকে ওই সময়ের সমাধির রীতির ব্যাপারে আরো অনেক ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ইত্তেফাক/কেআই
