আকস্মিক বন্যা ও ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে গত ১০ মাসে ২৪৫ ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে এ কথা জানায়।
ওই ১০ মাসে চার হাজার ৬০০ ঘরবাড়ি ধংস এবং রাস্তাঘাট, ভবনসহ বহু অবকাঠামোমূলক কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ ১৬০ কোটি মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে। ভিয়েতনাম সরকার বন্যা ও ভূমিধসপ্রবণ এলাকায় বসবাসরত দুই হাজার ৪০০ পরিবারকে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
