উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নয় : ম্যাট্টিস

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৮:৪৯
 
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাট্টিস বলেছেন, তার দেশ উত্তর কোরিয়ার সঙ্গে বিরাজমান সামরিক উত্তেজনার অবসান চায়, অতএব দেশটির সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো উদ্দেশ্য নেই ওয়াশিংটনের। দক্ষিণ কোরিয়া সফররত জন ম্যাট্টিস আজ এ কথা বলেন।
 
উত্তর কোরিয়ার শাসক কিম জং উন এর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্র্যাম্পের একে অপরকে হুমকি প্রদান ও ব্যক্তিগত আক্রমণের কারণে বৈশ্বিক শংকার প্রেক্ষিতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
 
দক্ষিণ কোরিয়ার সফরে এসে একটা অসামরিক এলাকা পরিদর্শনকালে ম্যাট্টিস বলেন, ‘যুক্তরাষ্ট্র সমস্যার কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।’
 
ম্যার্টিস বলেন ‘ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টিলারসন পরিষ্কারভাবে বলেছেন যে, আমাদের উদ্দেশ্য যুদ্ধের পরিবর্তে অবিলম্বে পরিপূর্ণ, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয় পরমাণু অস্ত্র মুক্ত কোরীয় উপদ্বীপ।
 
ম্যার্টিস বলেন, ‘দক্ষিণ কোরিয়া সফরকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সং ইয়াং মু ও তিনি একমত পোষণ করেন যে, উত্তর কোরিয়ার একগুয়েমি ও বেপরোয়া আচারণের বিপরীতে তারা এ সমস্যার কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। বাসস
 
ইত্তেফাক/ইউবি