বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোটানি অলিম্পিয়াড বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ২০:০৬
 
বোটানি অলিম্পিয়াড বিভাগীয় রাউন্ড শুক্রবার সকাল ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর  ড. এস এম ইমামুল হক। বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি, বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বরিশাল বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে বিভাগীয় এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বিভাগীয় বোটানি  অলিম্পিয়াড এখানকার বিভিন্ন কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 
 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বোটানি অলিম্পিয়াডের বিভাগীয় আহ্বায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনারারি প্রফেসর ও বাংলাদেশ জার্নাল অব বোটানির চিফ এডিটর ড. মনিরুজ্জামান খন্দকার, বাংলাদেশ বোটানিক সোসাইটির মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শেখ শামিমুল আলম, বাংলাদেশ বোটনিক সোসাইটির সদস্য প্রফেসর মো. আজিজুর রহমান, বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, প্রক্টর (ভারপ্রাপ্ত) এবং বোটানি অলিম্পিয়াডের সদস্য সচিব ড. সুব্রত কুমার দাস প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি