একনায়ক নই: নরেন্দ্র মোদী

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৫:৪০
দল ও সরকারে তিনিই প্রথম ও শেষ কথা- নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গত তিনবছর ধরেই এমন অভিযোগ তুলে আসছেন বিরোধীরা। সুর আলাদা আলাদা হলেও যশবন্ত সিনহা, অরুণ শৌরির মতো বিজেপির ঘরের লোকেরাও বলেছেন এসব কথা। বিজেপি দফতরে গিয়ে রবিবার সেই অভিযোগ খণ্ডনের চেষ্টা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 
বিজেপি দফতরে দীপাবলি মিলন উৎসবে মোদী বলেন, ‘বিজেপির মতো রাজনৈতিক দল কীভাবে চলে, সেটা কীভাবে কাজ করে, তা সাংবাদিকদের ঠিক মতো জানা উচিত। এই দলে অভ্যন্তরীণ গণতন্ত্র কতখানি, সে বিষয়েও সাংবাদিকদের আরো ওয়াকিবহাল থাকা উচিত।’ 
IMG0
সাংবাদিকদের সঙ্গে ‘মিলন উৎসব’ এ মোদীর মুখে এমন কথা শুনে বিরোধীদের মতো দলের নেতারাও মনে করছেন, মোদী আসলে তার বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগেরই ব্যাখ্যা দিয়েছেন। গণতন্ত্রের অভাবের অভিযোগের জন্য ঘুরিয়ে সংবাদমাধ্যমের অজ্ঞানতাকে দায়ী করেছেন তিনি। ইন্ডিয়া টুডে।
 
ইত্তেফাক/সেতু