‘ব্যাটেল এগেইনস্ট সাইবার প্রোপাগান্ডা : ব্লু হোয়েল’ শীর্ষক সেমিনার

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৭:৩২
 
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার ‘ব্যাটেল এগেইনস্ট সাইবার প্রোপাগান্ডা : ব্লু হোয়েল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
 
সিটিও ফোরাম, ইনফরমেশন সিকিউরিটি এ্যালায়েন্স এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা ও মেট্টোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী পরিচালক আলমাস কবীর। সেমিনারে সভাপতিত্ব করেন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার। 
 
অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা এবং প্রয়োজনীয় সচেতনতা বিষয়ে মূল বক্তব্য পেশ করেন সিটিও ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আরফে এলাহি মানিক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক প্রফেসর ড. তৌহিদ ভূইঁয়া। অনুষ্ঠানে শেষ ভাগে সিটিও ফোরামের উপদেষ্টা ও সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মাঈনুদ্দীন চৌধুরীর সঞ্চালনায় সাইবার নিরাপত্তা বিষয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণ করেন সিটিও ফোরামের সহ-সভাপতি দেব দুলাল রায়, কার্যকরী কমিটির সদস্য তাহের আহমেদ চৌধুরীসহ অন্যরা।
 
ইত্তেফাক/ইউবি