মানুষের যে কত রকমের শখ থাকে তার ইয়ত্বা নেই। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে হয়ে গেল একটি ফ্যাশন শো। এই শহরে ফ্যাশন শো নৈমিত্তিক ঘটনা। কিন্তু সর্বশেষ এই ফ্যাশন শো’টির বিশেষত্ব ছিল, এর পোশাকগুলো তৈরী করা হয়েছিল চকলেট ব্যবহার করে।
অদ্ভুত এই ফ্যাশন শো দেখতে অগণিত মানুষ ভিড় করে। তারা পোশাক থেকে চকলেট নিয়ে স্বাদ গ্রহণের সুযোগ না পেলেও চকলেটের ঘ্রাণে তাদের মন ভরেছে।
IMG0
এই ফ্যাশন শো’র মডেলরা চকলেট ড্রেস পরে ক্যাটওয়াক করেন। ফ্যান্সের নামীদামি ফ্যাশন ডিজাইনারদেরও পোশাক পরে মডেলরা এই শোতে অংশ নেয়।
এমনকি দেশটির বেশ কয়েকজন সেলিব্রিটি মডেলদেরও চকোলেট ব্যবহার করে তৈরী এসব পোশাক পরে ক্যাটওয়াকে অংশ নিতে দেখা যায়। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই শোয়ের আয়োজন করা হয়। খবর এনডিটিভি
ইত্তেফাক/আনিসুর
