টোকিও’র এক ফ্ল্যাট থেকে ছিন্ন মস্তকসহ ৯টি লাশ উদ্ধার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:৪৩
জাপানের রাজধানী টোকিও’র উপকণ্ঠের একটি ফ্ল্যাট থেকে পুলিশ দু’জনের ছিন্ন মস্তকসহ নয়জনের লাশ উদ্ধার করেছে। মস্তক দু’টি একটি শীতল বক্সে রাখা ছিল। মঙ্গলবার সরকারি সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
IMG0
জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে’র খবরে বলা হয়, এ ঘটনায় ২৭ বছর বয়সী তাকাহিরো শিরাইশি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে টোকিও’র দক্ষিণে জমা’র ওই অ্যাপার্টমেন্টে বসবাস করে। পুলিশের মুখপাত্র তাৎক্ষণিকভাবে খবরটি নিশ্চিত করতে পারেননি।
IMG1
এদিকে কর্তৃপক্ষ এ ঘটনায় ২৩ বছর বয়সী এক নারীকে খুঁজছে। কেননা, এই ঘটনায় ওই নারী ও শিরাইশির মধ্যে একটি যোগসূত্র থাকার কথা জানতে পেরেছে তারা। জিজি প্রেস জানায়, পুলিশ সোমবার ওই অ্যাপার্টমেন্টের প্রবেশ পথে একটি শীতল বক্সের ভিতর থেকে দু’টি ছিন্ন মস্তক উদ্ধার করে। পরে মঙ্গলবার তারা ওই অ্যাপার্টমেন্ট থেকে আরো নয়টি লাশ উদ্ধার করে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু