প্রোস্টেট সার্জারি শেষে হাসপাতাল ছাড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৯:৩৪
ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তিমের প্রোস্টেট সার্জারি শেষে হাসপাতাল থেকে সোমবার ছাড়া পেয়েছেন। দেশটির সাও পাওলোর সিরিও লাইবেনিস হাসপাতালে তিনি ৩ দিন ছিলেন।
 
প্রেসিডেন্ট মিশেল তিমের শুক্রবার ইউরোনারির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে প্রোস্টেট সার্জারির পর ছাড়া পান। তাকে চিকিৎসকগণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।  তিনি বুধবার রাজধানী রিও ডি জেনেরিওতে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তিমের দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তার বয়স ৭৭ বছর। সিনহুয়া।
 
ইত্তেফাক/সাব্বির