লটারিতে ১৫ কোটি টাকা জিতে কিনলেন সসেজ রোল!

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১০:১৭
 
পশ্চিম অস্ট্রেলিয়ার বাসিন্দা বুল ক্রিক জীবনে বহুবার লটারির টিকিট কিনে হতাশ হয়েছেন। কিন্তু সেই হতাশার দিন শেষ হয়েছে তেইশ লাখ ডলারের একটি জ্যাকপট জেতার মধ্য দিয়ে। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৫ কোটি টাকা। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে এই বিপুল পরিমাণ টাকা দিয়ে কী করলেন বুল ক্রিক। সেটা জানা সম্ভব না হলেও প্রথম কী কাজে সেই টাকা খরচ করেছেন সেটি অবশ্য জানা গেছে। লটারি জেতা টাকা দিয়ে বুল ক্রিক প্রথমে কিনলেন একটি সসেজ রোল।
 
পেশায় একজন নির্মাণ শ্রমিক বুল ক্রিক যখন টাকা তুলতে গিয়েছিলেন তখন তার পরনে ছিল নির্মাণ কাজের পোশাক আর মাথায় ছিল হেলমেট। মূলত দুপুর বেলা কাজের বিরতির ফাঁকে টাকা তুলতে গিয়েছিলেন বুল ক্রিক। হাতে বেশি সময়ও ছিল না। তাই বাইরে এসেই সেই টাকা দিয়ে প্রথম কেনাকাটার অংশ হিসেবে বুল ক্রিক কিনে ফেললেন একটি সসেজ রোল।
 
বুল জানিয়েছেন, হঠাৎ করে বিপুল পরিমাণ টাকার মালিক হয়ে গেলেও তারা আগের মতোই তাদের পেশায় নিয়োজিত থাকবেন।-ইউপিআই
 
ইত্তেফাক/এমআর