কাতালান প্রেসিডেন্ট ও এমপিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১০:৪৩
বরখাস্তকৃত কাতালান প্রেসিডেন্ট ও তার মন্ত্রীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে জামিন না নিলে সম্পত্তি জব্দ করার কথা বলেছে আদালত। তবে বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট চার্লস পুজদেমন আদালতে হাজির হবেন না বলে জানিয়েছেন। তিনি স্পেনেও ফিরবেন না। 
 
বেলজিয়ামে তার আইনজীবী পল বিয়াকারেট এই তথ্য জানিয়েছেন। তাকে বেলজিয়ামেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পুজদেমন এবং তার ১৩ সহযোগীকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তাদের রাষ্ট্রদ্রোহ এবং সরকারি অর্থ তছরুপের অভিযোগ আনা হয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু